ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাগের বশে স্ত্রীকে চার তলা থেকে ছুড়ে ফেললেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৯, ২৮ জানুয়ারি ২০২৪
রাগের বশে স্ত্রীকে চার তলা থেকে ছুড়ে ফেললেন স্বামী!
ছবি: প্রতীকী

স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে করতে তাকে বাড়ির চার তলা থেকে ছুড়ে ফেলেছেন এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। কিন্তু হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা ওই নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর হাসপাতাল থেকে স্বামী পালিয়ে গেলেও তাকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের গোবিন্দপুরম এলাকায় ঘটেছে এ ঘটনা।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম বিকাশ কুমার। তিনি ঠিকাদারের কাজ করতেন। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে মাতাল অবস্থায় বাড়ি ফেরেন বিকাশ। পরে স্ত্রীর সঙ্গে শুরু করেন ঝগড়া। ঝগড়া করতে করতে একসময় স্ত্রীকে চার তলার বারান্দা থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেন অভিযুক্ত। কয়েক ঘণ্টার মধ্যেই যুবককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

এসিপি অভিষেক শ্রীবাস্তব বলেন, আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। কী নিয়ে তাদের মধ্যে অশান্তি হয়েছিল, কেন স্ত্রীকে তিনি খুন করলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার আদালতে হাজির করা হয় বিকাশকে। তাকে জেল হেফাজতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!