ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শোয়েবকে বিয়ে করে বিপাকে সানা জাভেদ!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৫, ২৮ জানুয়ারি ২০২৪
শোয়েবকে বিয়ে করে বিপাকে সানা জাভেদ!
ছবি কলাজ- ডেইলি বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে তৃতীয় বিয়ের খবর দিয়ে দশম বিপিএল খেলতে নেমেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্বদেশী অভিনেত্রী সানা জাভেদকে বিয়ের কথা জানান তিনি। এরপরেই শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

এদিকে শোয়েবের সঙ্গে নিজেদের দ্বিতীয় বিয়ের পরই বিপাকে পড়েছেন সানা জাভেদ। রোববার ভারতের এক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সানা। আর তাতেই কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তার ছবিতে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন।

Advertisement

সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পরই অনেকের কাছে চক্ষুশূল হয়েছেন শোয়েব। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও ঝেড়েছেন অনেকে। এবার বিয়ের সময়ের দুটি ছবি শেয়ার করেছেন সানা জাভেদ। তবে সেখানেই অনেকে তাকে কটাক্ষ করেছেন। ঐ পোস্টে বিয়ের সময় যারা সাজিয়ে দিয়েছেন তাদের ধন্যবাদ জানান সানা জাভেদ। কিন্তু সেখানে তির্যক মন্তব্য করেন সমর্থকরা।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, শোয়ের ও সানার তিন বছর ধরে সম্পর্ক ছিল। এমনকি বিয়ের ব্যাপারে সাবেক স্বামীকে কিছুই জানাননি তিনি। মাত্র তিন মাসের মধ্যে তাকে ডিভোর্স দিয়েছেন। এরপরই শোয়েবের সঙ্গে সম্পর্ক গড়েছেন তিনি। 

অভিযোগ রয়েছে, সানাকে ছাড়া কোনো অনুষ্ঠানে যেতে রাজি হতেন না শোয়েব মালিক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!