গ্রেফতারকৃতরা হলেন, মিঠামইনের কাটখাল ইউনিয়নের শান্তিপুর গ্রামের মো. ওসমান মিয়ার ছেলে মোহ হুমায়ুন (৩০), একই গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে মো. ওসমান মিয়া (৬০) ও মো. সিরাজ মিয়া (৫৫) এবং মো. আব্দুল হামিদের ছেলে মো. নাদিফ মিয়া ওরফে নাদিম (২৩)।
নিহত মো. আব্দুল মালেক (৩৬) মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের শান্তিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে।
.png)
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি স্ত্রীর পরকীয়ার জের ধরে আব্দুল মালেককে নিজ ঘরে মারধর করেন অভিযুক্ত আব্দুল মালেকসহ তার পরিবারের লোকজন। এতে মালেকের মৃত্যু হয়। এ ঘটনায় ২৫ জানুয়ারি নিহত মালেকের বড় ভাই হামিদুর রহমান বাদী হয়ে মিঠামইন থানায় ১২ জনের নাম উল্লেখ ও ৩ থেকে ৪ জন অজ্ঞাতকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে ২৫ জানুয়ারি রাতে গোপন খবরের ভিত্তিতে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার রায়লা গ্রামে অভিযান চালিয়ে আসামি মো. হুমায়ুন ও তার বাবা মো. ওসমান মিয়াকে গ্রেফতার করে মিঠামইন থানা পুলিশ। শুক্রবার বিকেলে মিঠামইনের বৈরাটি ইউনিয়নের বাহেরচর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. সিরাজ মিয়া ও মো. নাদিমকে গ্রেফতার করে।