গত শুক্রবার (২৮ জুলাই) রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে গুয়াতেমালার সীমান্তবর্তী লা কনকর্ডিয়া পৌরসভায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার এক বিবৃতিতে দেশটির জন নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে একটি পণ্যবাহী ট্রাক পাওয়া গেছে, যার ভেতর ১৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং অন্য তিনজনকে গাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে।
.png)
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, মেক্সিকোর অন্যতম শক্তিশালী ‘সিনালোয়া’ এবং ‘চিয়াপাস ও গুয়াতেমালা’ নামে মাদকচক্রের মধ্যে এই সংঘর্ষ হয়।
মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, দু’টি গ্রুপ ‘সীমান্ত এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রণ’ নিয়ে লড়াই করছে।
বেসরকারি সংস্থা ইনসাইট ক্রাইম অনুসারে, এ অঞ্চলটি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে মাদক, অস্ত্র এবং অভিবাসীদের পাচারের জন্য গুরুত্বপূর্ণ রুট।
মেক্সিকান সরকার গুয়াতেমালার সাথে দেশের দক্ষিণ সীমান্তকে শক্তিশালী করতে অতিরিক্ত ১২ শ’ নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)