ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন পাচ্ছে ইমরানের দল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২০, ১৩ জুলাই ২০২৪
পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন পাচ্ছে ইমরানের দল
ছবি: সংগৃহীত

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির পার্লামেন্টে সংরক্ষিত ২৩টি আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার এক আদেশে পাকিস্তানের সর্বোচ্চ আদালত এ ঘোষণা দেন।

গত ৮ ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে দলীয় প্রতীক না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন পিটিআই নেতারা। পার্লামেন্টে সবচেয়ে বেশি আসনে জয় পেলেও দেশটির নির্বাচন কমিশন জানায়, পার্লামেন্টের সংরক্ষিত আসন পাবেন না তারা। তাদের দাবি, কেবল রাজনৈতিক দলগুলোর জন্যই নির্ধারিত সংরক্ষিত ৭০ আসন।

পরে কারাবন্দি ইমরান খানের দলের নেতারা উচ্চ আদালতের দ্বারস্থ হন। বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে জয় পায় ইমরান খানের দল। এতে পার্লামেন্টে তারা আরও শক্তিশালী হলো। ফলে আরও চাপে পড়তে যাচ্ছে শাহবাজ শরিফের জোট সরকার।

Advertisement

প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদে আসনসংখ্যা ৩৩৬টি। নির্বাচন আইন অনুযায়ী এর মধ্যে ৬০টি নারী ও ১০টি মুসলিম নন এমন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!