ট্রাম্পকে হত্যা চেষ্টাকারী সেই তরুণ ছিলো তারই দলের সদস্য
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া সেই তরুণ আদতে ট্রাম্পেরই দল রিপাবলিকান পার্টির একজন নথিভুক্ত সদস্য।
রোববার (১৪ জুলাই) মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এফবিআই জানিয়েছে, হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকের বয়স ২০ বছর। পুলিশ এবং রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। তার ছোড়া গুলিতে আরো এক সমর্থকের মৃত্যু হয়েছে। দু’জন গুরুতর আহত।
.png)
এফবিআই আরো জানিয়েছে, পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ক্রুক। ট্রাম্পের যেখানে মঞ্চ ছিল, তার থেকে প্রায় ১১৮ মিটার দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার-স্নাইপার দলের সদস্যেরা। তারা ক্রুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন। তাতেই মৃত্যু হয় তার।
পিটসবার্গ ট্রিবিউন-রিভিউ অনুসারে, ক্রুকস বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক হন। তিনি জাতীয় গণিত ও বিজ্ঞান কর্মশালা থেকে ‘তারকা পুরস্কার’ জিতেছিলেন।