ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ২৪ জুলাই ২০২৪
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ১৮
ছবি: সংগৃহীত

নেপালে ১৯ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিভুবন বিমানবন্দরে (টিআইএ) সৌর্য এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে রওনা হওয়া এই ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে। এ সময় বিমানটিতে শুধু এয়ারলাইন্সের কারিগরি কর্মীরা ছিলেন। 

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন, পোখারাগামী এই ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়ার পর দুর্ঘটনাটি ঘটেছে বলে। বিমানটিতে ক্রু সদস্যসহ ১৯ জন আরোহী ছিলেন। এরই মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম হিমালায়ান টাইমস জানিয়েছে, দুর্ঘটনাস্থলে বিমানটি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে এবং দমকল ও নিরাপত্তা কর্মীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল বা এ সংক্রান্ত আর কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!