কর্মকর্তারা জানিয়েছেন, জ্যাসপার ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
জানা গেছে, ব্রিটিশ কলাম্বিয়ায় অন্তত চারশ ও প্রতিবেশী আলবার্টা প্রদেশের ১৭৬ স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নিয়ন্ত্রনে আনতে আলবার্টার প্রায় এক হাজার নয়শ ফায়ার ফাইটার্স মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আলাস্কা ও অস্ট্রেলিয়ার কর্মীরাও।
.png)
গত সপ্তাহে জ্যাসপারে প্রথম আগুন ছড়িয়ে পড়ে। শহরের মেয়র রিচার্ড আয়ারল্যান্ড এ তথ্য জানিয়েছেন, যা এখন ভয়াবহ আকার ধারণ করেছে।
জ্যাসপার ন্যাশনাল পার্ক এক এক্স বার্তায় জানিয়েছে, এলাকায় বাতাসের মান খারাপ হয়েছে। এটি কানাডিয়ান রকিজের বৃহত্তম পার্ক।
সূত্র: বিবিসি