ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সাইবার হানা সম্পর্কে জানিয়েছে।
তারা জানিয়েছে, ‘সি-এজ টেকনোলজি’কে এনপিসিআই দ্বারা পরিচালিত খুচরা লেনদেন ব্যবস্থা থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
.png)
এনপিসিআই আরো জানিয়েছে, যে সকল ব্যাংক ‘সি-এজ টেকনোলজি’ থেকে প্রযুক্তি ব্যবহার করত তাদের উপভোক্তারা সাময়িকভাবে টাকা আদানপ্রদান করতে পারবেন না। দেশের টাকা আদানপ্রদানকারী নেটওয়ার্ক পরিষেবা থেকে ওই ব্যাংকগুলোকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
এনপিসিআই-এর একটি সূত্র জানিয়েছে, ভারতে প্রায় দেড় হাজার সমবায় এবং আঞ্চলিক ব্যাংক রয়েছে। যেগুলোর বেশিরভাগই বড় শহরের বাইরে কাজ করে। এর মধ্যে কয়েকটি ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই ছোট ব্যাংক।
এই সাইবার হানার ফলে ভারতের মোট লেনদেন পরিষেবার খুব ছোট অংশই প্রভাবিত হয়েছে। এনপিসিআই একটি অডিট করছে যাতে এই হানা ছড়িয়ে না পড়ে।
ভারতের শীর্ষ ব্যাংক এবং ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশের সমস্ত ব্যাংগুলোকে গত কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য সাইবার হানা সম্পর্কে সতর্ক করছিল। এরই মধ্যে বুধবারের এই হানা।