[ আন্তর্জাতিক ]
সরকারি কর্মীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আরোপ পাকিস্তানের
ফাইল ফটো
পাকিস্তানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও নথির প্রকাশ ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংস্থাপন বিভাগ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের সংস্থাপন বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মীদের সরকারি চাকরিজীবী (আচরণ) বিধিমালা ১৯৬৪ মেনে চলা বাধ্যতামূলক করেছে পাকিস্তান সরকার।
অনুমতি ছাড়া সরকারি কর্মচারীরা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না। সরকারের সুনাম নষ্ট করে এমন কোনো মতামত বা তথ্য প্রকাশ করতে পারবেন না তারা।
.png)
সূত্র: জিও নিউজ
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!