ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বন্যার্তদের সহযোগিতায় ফেসবুকে পোস্ট, প্রশংসায় ভাসছেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০, ২৩ আগস্ট ২০২৪
বন্যার্তদের সহযোগিতায় ফেসবুকে পোস্ট, প্রশংসায় ভাসছেন উপদেষ্টা আসিফ
ফাইল ফটো

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে প্রথম মাসের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন ঘোষণায় তার প্রশংসা করছেন অজস্র মানুষ। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

Advertisement

ক্রীড়া উপদেষ্টা বলেন, আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবো। সংকট মোকাবিলায় সকলে এগিয়ে আসুন।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি। এ অবস্থায় বন্যা পরিস্থিতিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম ও খাবার দিতে সারাদেশ থেকে বিভিন্ন টিম যাচ্ছে এসব অঞ্চলে। এছাড়া সারদেশে বিভিন্ন জায়গা থেকে বন্যাদুর্গতদের জন্য ফান্ড সংগ্রহ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!