ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]
অবৈধভাবে বসবাস

আসামে এক যুগ ধরে যা করছিলেন বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৪
আসামে এক যুগ ধরে যা করছিলেন বাংলাদেশি
ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। সেখানে এক যুগ ধরে অবৈধভাবে বসবাস করছিলেন তিনি।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসাম পুলিশ হাইলাকান্দি জেলার লালা থানার ধনিপুর গ্রাম থেকে মো. শ্যাম উদ্দিন নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে। তিনি গত ১২ বছর ধরে সেখানে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।গ্রেফতারকৃত ঐ বাংলাদেশি লালা থানার ধনিপুর গ্রামের তাজউদ্দিন চৌধুরীর বাড়িতে বসবাস করতেন। তাজউদ্দিন তাকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিয়ে নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।

মঙ্গলবার রাতে ধনিপুর গ্রাম থেকে ঐ বাংলাদেশি ও তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে তাজউদ্দিন চৌধুরীকেও গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাদের লালা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে ঐ বাংলাদেশি কীভাবে দীর্ঘদিন ধরে হাইলাকান্দিতে বসবাস করে আসছিলেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ভারতের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!