ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে বিস্ফোরণে নিহত ৮, ইরানের রাষ্ট্রদূতসহ আহত প্রায় ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪
লেবাননে বিস্ফোরণে নিহত ৮, ইরানের রাষ্ট্রদূতসহ আহত প্রায় ৩ হাজার
ফাইল ফটো

লেবাননে যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে আটজন নিহতসহ ২ হাজার ৭৫০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) লেবানন জুড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

পেজার বিস্ফোরণে লেবাননে থাকা ইরানের রাষ্ট্রদূত মোজতুবা আমানি আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।

Advertisement

বৈরুতে থাকা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের রিপোর্টার বলেন, পুরো লেবানন জুড়ে যোগাযোগ ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটে। বাদ যায়নি ইসরায়েলের সীমান্ত এলাকা বেক্কা।

হিজবুল্লাহর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, পেজারের বিস্ফোরণটি ছিল ইসরায়েলের সাথে প্রায় এক বছরের যুদ্ধের মধ্যে ‘সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘন।’

তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সম্প্রতি হিজবুল্লাহর পেজারগুলোর সর্বশেষ যেসব মডেল এনেছিল সেগুলোই বিস্ফোরিত হয়েছে।

বিস্ফোরণের ঢেউ প্রাথমিক বিস্ফোরণের পরে প্রায় এক ঘন্টা স্থায়ী হয়েছিল। স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছিল। ডিভাইসগুলো কিভাবে বিস্ফোরিত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ইসরায়েল এ যন্ত্রগুলোকে হ্যাক করেছে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!