ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইতালিতে আঘাত হানলো ঘূর্ণিঝড় বরিস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৪
ইতালিতে আঘাত হানলো ঘূর্ণিঝড় বরিস
ফাইল ফটো

ইতালির উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় বরিস আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়, এমিলিয়া রোমাগনার উত্তর-পূর্ব অঞ্চলের এক হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। ইতালির মার্চিয় এলাকার শহরগুলোতে মারাত্মক বন্যা এবং বিপর্যয়ের খবর এসেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

এমিলিয়া রোমাগনার স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু রাস্তা ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের তাদের বেসমেন্ট থেকে দূরে থাকতে এবং তাদের বাড়ির উপরের তলায় অবস্থানের পরামর্শ দিয়েছে।

রাভেনায় স্কুল, লাইব্রেরি এবং পার্কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বোলোগনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং পাঠ বাতিল করেছে। ঝড়ে ফায়েনজা শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!