বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ইরান–সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে ৫১ বছর বয়সী মোহাম্মদ সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান সুরুরকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি নিহত হন। সুরুরকে হিজবুল্লাহর বিমান ইউনিটের কমান্ডার বলে জানানো হয় ওই বিবৃতিতে।
.png)
হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, সুরুর গণিতে পড়াশোনা করেছেন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রশিক্ষণ দিতে হিজবুল্লাহ শীর্ষ যে কয়জন উপদেষ্টা পাঠিয়েছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন সুরুর।
হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত জনবহুল এলাকায় গোষ্ঠীটির কমান্ডারদের লক্ষ্য করে এ সপ্তাহে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
সোমবার থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে পাল্টাপাল্টি হামলা চলছে। এতে লেবাননে সাত শতাধিক মানুষ নিহত হয়েছে। দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ডেইলি সাবাহ