ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০২, ৫ অক্টোবর ২০২৪
সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দিচ্ছে রাশিয়া
ফাইল ফটো

রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের নাম বাদ যাচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভ।

শুক্রবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) প্রধান আলেকজান্ডার বর্তনিকভও বিষয়টি জানিয়েছেন।

Advertisement

এর আগে, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালেবান সরকারের সঙ্গে যেসব দেশ যোগাযোগ স্থাপন করেছিলো, তার মধ্যে প্রথম দিকেই ছিল রাশিয়া। তবে আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি দেশটি।

অবশেষে, গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এফএসবিসহ অন্যান্য সরকারি সংস্থা কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!