ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাড়িতে ধাক্কার জেরে বিবাদ, যুবককে বাবা-মায়ের সামনে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৫, ১৫ অক্টোবর ২০২৪
গাড়িতে ধাক্কার জেরে বিবাদ, যুবককে বাবা-মায়ের সামনে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ের মালাদেতে একটি অটোরিকশা গাড়িতে আঘাত করা নিয়ে বিরোধের সৃষ্টি হয়ে। সৃষ্ট বিবাদের জেরে একপর্যায়ে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে একদল লোক পিটিয়ে হত্যা করেছে। ঘটনার সময় ওই যুবক তার বাবা-মায়ের সঙ্গেই ছিলেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় পুষ্প পার্কের কাছে ওভারটেক করতে গিয়ে আকাশের গাড়িকে ধাক্কা দেয় এক অটোচালক। এটি নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়, যার পরে অটো চালক চলে যায় বলে দিন্দোশি পুলিশ জানিয়েছে। তবে অটো চালকের সমর্থনে ঘটনাস্থলে জড়ো হওয়া জনতা আকাশকে মারধর করে।

এক ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক আকাশকে মারধর করছে। তবে তার বাবা সেসময় ওই লোকদের দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। এমনকি ছেলেকে রক্ষার মরিয়া প্রচেষ্টায় আকাশের মা ঢালের মতো করে তার শরীরের উপর শুয়ে পড়েন।

Advertisement

একজন কর্মকর্তা বলেছেন, মাইনকে লাথি ও ঘুষি মেরে গুরুতর জখম করে ফেলেছিল। পরে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে আমরা রোববার ছয়জনকে এবং সোমবার আরো তিনজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে হত্যা এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ। আগামী ২২ অক্টোবর পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!