জানা গেছে, ১৪০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের ২০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
শনিবার সকালে হামলা শেষ করে ইরানকে আবারো হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে সতর্ক করেছেন যে, ইরান যদি আবারো তেলআবিবে হামলা করার ভুল করে, তাহলে ইসরায়েল তার আরো কড়া জবাব দেবে।
.png)
হাগারি বলেন, আমি এখন নিশ্চিত করতে পারি যে- তেলআবিবে ইরানের হামলার জবাব দিয়েছে ইসরায়েল।
বিবৃতিতে তিনি বলেছেন, আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট ভাবে হামলা চালিয়েছি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তার মিশন শেষ করেছে।
ইরান যদি নতুন করে ইসরায়েলে হামলা চালালে মারাত্মক ভুল করবে, আমরা তার প্রতিক্রিয়ায় কড়া জবাব দিতে বাধ্য হব। আমরা আজ প্রমাণ করেছি যে আমাদের ক্ষমতা এবং সংকল্প উভয়ই রয়েছে, আমরা সব কিছুর জন্য প্রস্তুত।
জানা গেছে, ইরানের যেসব ঘাঁটি থেকে গত ১৪ এপ্রিল ও ১ অক্টোবর ইসরায়েলে হামলা চালানো হয়েছে, ইসরায়েল শনিবার ভোররাতে সেসব ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরায়েল ইরানে এই প্রতিশোধমূলক সামরিক অভিযানের নাম দিয়েছে 'অনুতাপের দিন'। প্রায় ১৬০০ কিলোমিটার দূরে উড়ে গিয়ে ইসরায়েলি বাহিনীর ফাইটার জেট, রিফুয়েলার্স এবং স্পাই প্লেনসহ কয়েক ডজন যুদ্ধবিমান এ অভিযানে অংশ নেয়।
ইরানের রাজধানী তেহরানেরচিারদিকে বিভিন্ন সামরিক ঘাঁটিতে কয়েক ঘণ্টার জটিল এ অভিযান শেষ করে যুদ্ধবিমানগুলো আবার নিরাপদে ইসরায়েলে ফিরে গেছে।