ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৫, ৩১ অক্টোবর ২০২৪
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩০
ছবি: সংগৃহীত

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক জেলার বেদনায়েলে একটি আবাসিক বাড়িতে বিমান হামলার পর প্রাথমিক মূল্যায়নে আটজন নিহত হয়েছেন। এছাড়া পশ্চিম বেকা জেলার সোহমোর শহরে ধারাবাহিক ইসরায়েলি বিমান হামলার ফলে ১১ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি পরে জানিয়েছে, বালবেকের বেইট সালিবি শহরে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

Advertisement

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় ২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৯০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, তা এই বিবৃতিতে উল্লেখ করেনি গোষ্ঠীটি।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!