ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৩, ৩১ অক্টোবর ২০২৪
কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস - ফাইল ফটো

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের একদম আগ মুহূর্তে এসে প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেট পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। নিজেদের জনপ্রিয়তা আরো বাড়ানোর জন্য করছেন বিভিন্ন ধরণের মন্তব্য ও কর্মকাণ্ড।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় রাতে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে’র কাছের অশ্বউবেননে নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে কমলা জয়ী হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এতে লাখো মানুষ মারা যাবেন।

ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হ্যারিসকে আক্রমণ করে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা একেবারেই অযোগ্য। নিবন্ধিত ভোটারদের সবাই এটা জানেন।

Advertisement

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেছেন, হ্যারিসকে কেউ সম্মান করে না, কেউ বিশ্বাস করে না আবার কেউ তাকে প্রেসিডেন্ট নির্বাচনে যোগ্য বলে মনে করছেন না।

তিনি আরো বলেছেন, কমলাকে প্রেসিডেন্ট নির্বাচিত করার অর্থ হলো লাখো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। কমলা আমাদের সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।

ট্রাম্প বলেছেন, আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারি, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবো।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!