[ আন্তর্জাতিক ]
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত ৭
ফাইল ফটো
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের মাস্তুং জেলায় ভয়াবহ এক বিস্ফোরণে পাঁচ শিশুসহ কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন।
সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, শুক্রবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
কালাত বিভাগের পুলিশ কমিশনার নাঈম বাজাই বলেন, এখন পর্যন্ত পাঁচ শিশু, এক পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন।
.png)
তিনি বলেন, মাস্তুং সিভিল হাসপাতালের পাশেষ সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। মনে হচ্ছে এটা পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ।
পুলিশ কমিশনার বলেন, আহতদের নবাব ঘৌস বখশ হাসপাতাল এবং মাস্তুং জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় স্থানান্তরিত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!