ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৯, ৪ নভেম্বর ২০২৪
ভারতে মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটির পাইলট নিরাপদে বের হয়ে গিয়েছিলেন। ফলে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার দেশটির উত্তরপ্রদেশের আগ্রার কাছে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

এনডিটিভির খবরে বলা হয়, যুদ্ধবিমানটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিল। এটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন করেছিল।

Advertisement

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া স্থির ও ভিডিও চিত্রে দেখা গেছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর স্থানীয় মানুষজন জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে।

কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কর্মকর্তারা কিছু বলেননি। তারা শুধু জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।

ভারতীয় বিমান বাহিনীও এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর রাজস্থানের বারমেরের কাছে একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!