এ নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী হলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, এ নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে এরই মধ্যে ৪০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন।
.png)
এপির প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে মোটামুটি ৮ কোটি ২০ লাখের বেশি ভোট পড়েছে। এই সংখ্যা চার বছর আগের প্রেসিডেন্ট নির্বাচনে মোট নিবন্ধিত ভোটের অর্ধেকের কিছু বেশি। আর এটি হয়েছে রিপাবলিকান ভোটারদের কারণে। তারা গতবারের নির্বাচনের তুলনায় এবার অনেক বেশি আগাম ভোট দিয়েছেন। ডেমোক্র্যাটরা আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক আগে থেকে এগিয়ে। এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও দলের ন্যাশনাল কমিটির প্রচারের পর ডেমোক্র্যাটদের মোকাবিলা করতে মাঠে নেমেছেন রিপাবলিকানরা।
গত শনিবার আগাম ভোট দেওয়ার সময় শেষ হয়। এতে দেখা যায়, নর্থ ক্যারোলিনায় ৪৪ লাখের বেশি ভোট পড়েছে, যা মোট ভোটের প্রায় ৫৭ শতাংশ। তবে সোমবারের সর্বশেষ হিসাব অনুযায়ী, হারিকেনের আঘাতে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলীয় ২৫টি কাউন্টিতে প্রায় ৫৯ শতাংশ আগাম ভোট পড়েছে।
নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের নির্বাচন বোর্ডের নির্বাহী পরিচালক কারেন ব্রিনসন বেল বলেন, হারিকেনে ক্ষতিগ্রস্ত কাউন্টিগুলোর ভোটার ও নির্বাচনী কর্মীরা ‘আমাদের সবার জন্য অনুপ্রেরণা’।