ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে কমলার ফোন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১২, ৭ নভেম্বর ২০২৪
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে কমলার ফোন
ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস- ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস। এর মাধ্যমে ট্রাম্পের কাছে নিজের পরাজয় মেনে নিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কমলা।

কমলা হ্যারিসের নির্বাচনী ক্যাম্পেইনের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পকে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন কমলা। এছাড়া তাকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার অনুরোধ করেছেন তিনি।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেনে কমালা। সেখানে আনুষ্ঠানিকভাবে নিজের পরাজয়ের ঘোষণা দেবেন তিনি।

Advertisement

কবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প?
নির্বাচন হয়েছে মঙ্গলবার। তবে প্রেসিডেন্টের দায়িত্ব পেতে ট্রাম্পকে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২০ জানুয়ারি পর্যন্ত। ঐদিন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এছাড়া একই দিন হোয়াইট হাউসে উঠবেন তিনি।

শপথ গ্রহণের আগে ইলেক্টোরাল কলেজের প্রক্রিয়াটি শুরু হবে। জনসংখ্যার ভিত্তিতে রাখা ইলেক্টোরাল কলেজের মাধ্যমেই মুলত প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন। যে প্রার্থী যে রাজ্যে সর্বোচ্চ ভোট পান তিনি ঐ রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পেয়ে থাকেন। আগামী ১৭ ডিসেম্বর বৈঠকের মাধ্যমে ইলেক্টোরাল কলেজ ভোটের বিষয়টি চূড়ান্ত করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার নতুন সদস্যরা ২০২৫ সালের ৬ জানুয়ারি বৈঠকে বসবেন। সেখানে আনুষ্ঠানিকভাবে ইলেক্টোরাল কলেজ ভোট গণনা ও নতুন প্রেসিডেন্টের নাম চূড়ান্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!