রোববার (১০ নভেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে।
সংবাদমাধ্যম গাল্ফ নিউজ জানিয়েছে, মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৫২৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে পাঁচ হাজার ৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার ৫৪৪ জন রয়েছেন।
.png)
দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে জানিয়ে কর্মকর্তারা বলেছেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে ২৪ শতাংশই ইয়েমেনি নাগরিক। এছাড়া ৭৩ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
এদিকে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৬৩ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়া অভিযোগে সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকেও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে ১৭ হাজার ৯১৫ জন পুরুষ এবং দুই হাজার ৪৪৮ জন নারী