ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৮, ১৪ নভেম্বর ২০২৪
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ১৫
ফাইল ফটো

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে দুটি আবাসিক ভবন লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো বিমান হামলায় অন্তত পনেরোজন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো অনেকে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দামেস্কের মাজ্জেহ ও কুদসায়া জেলায় এই হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা।

ব্রিটেন-ভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্কের মাজেহ ও কুদসায়া জেলার একাধিক আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন। একই দিনে দেশটির আরো বিভিন্ন এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনী-নিয়ন্ত্রিত রেডিও জানিয়েছে, দামেস্কে ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সদরদপ্তর ও তাদের অন্যান্য স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।

ইসরায়েল গত কয়েক বছর ধরে সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। তবে গত বছরের ৭ অক্টোবর গাজায় হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় হামলা বাড়িয়েছে ইসরায়েল।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!