শনিবার (১৬ নভেম্বর) এক্সে দেয়া এক বার্তায় ডব্লিউএইচও প্রধান জানান, লেবাননের আলবেক জেলা দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে বিমান হামলায় ১২ জন প্যারামেডিক নিহত হয়েছেন, এতে কেন্দ্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই হামলার নিন্দা জানাই। ডব্লিউএইচওর প্রধান লিখেছেন, সংঘাতের সময় স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা এখন ‘নতুন স্বাভাবিক’ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সবখানেই এটা বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে সময় ব্যাপক হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে গত সেপ্টেম্বর থেকে ইসরায়েলি বাহিনী লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা এবং স্থল অভিযান পরিচালনা করছে।
.png)
এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন উদ্ধারকর্মী নিহত হন। দেশটির উত্তর-পূর্বে একটি জরুরি প্রতিক্রিয়া কেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কর্মকর্তারা বলছেন, গত সেপ্টেম্বরে শুরু হওয়া ইসরায়েলি স্থল অভিযানের পর লেবাননের জরুরি সেবা প্রদানকারীদের ওপর এটিই মারাত্মক হামলা।