দু'দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক, জাতীয় মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে সম্পর্কিত। যখন কোনো একটি দেশে অন্য দেশের জাতীয় পতাকার অবমাননা হয়, এটি কেবল সেই দেশের জন্য নয়, বরং দুই দেশের মধ্যকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি দু'দেশের জনগণের পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের বিরুদ্ধে কাজ করতে পারে।
জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্ব, সম্মান ও গৌরবের উজ্জ্বলতম প্রতীক। এর অবমাননা শুধু একটি দেশ বা তার সরকারের বিরুদ্ধে নয়, বরং দেশটির নাগরিকদের আবেগ ও মর্যাদার ওপর চূড়ান্ত আঘাত হিসেবে বিবেচিত হয়।
.png)
এদিকে জাতীয় পতাকার অবমাননা এমন ন্যক্কারজনক কর্মকাণ্ড দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। জাতীয় পতাকার অবমাননার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায় এবং গণমাধ্যমে নেতিবাচক আলোচনার বিষয় হয়ে উঠতে পারে, যা দুই দেশের মর্যাদা ক্ষুণ্ন করবে।