শনিবার রাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ত্রিপুরার এক পুলিশ কর্মকর্তা জানান, ঐ ১০ বাংলাদেশিকে ত্রিপুরার আমবাসা রেলস্টেশন থেকে আটক করা হয়। তারা আসামের শিলচর যাওয়ার উদ্দেশে ট্রেনে ওঠার চেষ্টা করছিল। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।
.png)
10 Bangladeshi Hindus Detained in Tripura For Illegally Entering India https://t.co/ok27EDLdJc pic.twitter.com/Q6gvr41aff
— NDTV (@ndtv) December 7, 2024
আটককৃত শংকর চন্দ্র সরকার জানান, তারা কিশোরগঞ্জ জেলার ধনপুর গ্রাম থেকে পালিয়ে যান। জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা পার হয়ে তারা শনিবার ত্রিপুরার ধলাই জেলার কমলপুর হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে আসামের শিলচরে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ নিয়ে গত চার মাসে ৫৫০ জনের বেশি বাংলাদেশি নাগরিক এবং ৬৩ জনের বেশি রোহিঙ্গাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আগরতলা রেলস্টেশন ও ত্রিপুরার অন্যান্য স্থান থেকে আটক করেছে পুলিশ ও বিএসএফ।
সূত্র: এনডিটিভি