ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
টাইম ম্যাগাজিন

দ্বিতীয়বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৩, ১২ ডিসেম্বর ২০২৪
দ্বিতীয়বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

খ্যাতনামা মার্কিন ম্যাগাজিন টাইমে দ্বিতীয়বারের মতো জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে চলতি বছর টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ট্রাম্পের নাম ঘোষণা করে টাইম। এর আগে, গত ৯ ডিসেম্বর চলতি বছরের প্রতিদ্বন্দ্বীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি।

৭৮ বছর বয়সি ট্রাম্পকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ করা হলো। এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো তাকে এই খেতাব দেওয়া হয়।

Advertisement

ডেইলি মেইল জানিয়েছে, ওয়াল স্ট্রিটে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের উদ্বোধনী ঘণ্টা বাজানোর মাধ্যমে এই উপলক্ষ উদযাপন করবেন ট্রাম্প।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!