২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদন্দ্বিতা করে হোয়াইট হাউসে যাওয়ার দিকে নজর রেখেছেন ডোনাল্ড ট্রাম্প।
ওহিয়োতে রাখা বক্তব্যের সময় তিনি বলেন, ন্যান্সি পেলোসি তাকে কোনো কারণ ছাড়াই দুইবার অভিসংশন করতে চেয়েছেন।
.png)
ট্রাম্প বলেন, খেলার মাঠে এক কিশোরকে প্রলুব্ধ করতে সহায়তার জন্য একজন এমএস-১৩ গ্যাংয়ের সদস্যকে সাজা দেওয়া হয়েছে। ঐ কিশোরের মাথায় বেইসবলের ব্যাট দিয়ে আঘাত এবং ৩২ বার বর্বরভাবে ছুরিকাঘাত করা হয়। সেটি জানোয়ার সমতুল্য। কিন্তু ন্যান্সি পেলোসি তাদের জানোয়ার বলতে মানা করেছেন। তিনি বলেছেন তারা মানুষ।
"Nancy Pelosi said please don't call them animals. They're human beings. I said no, they're animals. Of course I think she's an animal too."
— Howard Mortman (@HowardMortman) November 8, 2022
-- Trump pic.twitter.com/W5PFjOvhxe
তিনি আরো বলেন, না, তারা জানোয়ার। যদি আপনারা সত্যি জানতে চার তাহলে ন্যান্সি পেলোসিও একটি জানোয়ার।
ট্রাম্প তার বক্তব্যের কারণ হিসেবে তাকে কোনো কারণ ছাড়াই দুইবার অভিশংসনের বিয়ষটি উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, তারা বলবে, কি সাংঘাতিক জিনিস, তিনি ন্যান্সিকে জানোয়ার বলেছেন। আপনাদের বলতে চাই, ন্যান্সি আমাদের সঙ্গে এবং আমাদের দেশের সঙ্গে কী করেছে...। আমরা এমন একটি প্রশাসন ও প্রেসিডেন্ট পেয়েছি যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ রকম প্রেসিডেন্ট আগে আসেনি।
ন্যান্সি পেলোসি এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ বৈরি। বিশেষ করে ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে ট্রাম্প আসলে তাকে ঘুষি মারার কথা জানানোর পর দুজনের সম্পর্ক আরো খারাপ হয়।