ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ১৮ ডিসেম্বর ২০২৪
ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

শপথ গ্রহণের আগেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ব্রাজিলের ওপরেও একই নীতির প্রয়োগ করবেন বলে জানিয়ে রেখেছেন তিনি।

সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, মঙ্গলবার নিজের বাসভবন মার–এ লাগোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, যদি কোনো দেশ আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাপায় তাহলে আমেরিকাও সেই দেশের পণ্যের উপর চড়া হারে কর চাপাবে। ওরা প্রায় সব ক্ষেত্রেই আমাদের ওপর অধিক কর চাপায়, অথচ এতদিন আমরা ওদের ওপর কোনো কর চাপাইনি। এ প্রসঙ্গেই ভারত ও ব্রাজিল দুই দেশের কথা তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, এই দুই দেশ মার্কিন পণ্যের ওপর অধিক পরিমাণ কর চাপায়।

গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেননি তিনি। আগামী ২০ জানুয়ারি তার শপথ নেয়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের চেয়ারে বাসার আগেই তিনি ভারত ও ব্রাজিলকে হুমকি দিলেন।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প বলেন, বাণিজ্যে স্বচ্ছতা থাকতে হবে। ভারত যদি মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপায় তবে আমেরিকাও সেই পরিমাণ শুল্ক চাপাবে। ওরা আমাদের ওপর শুল্ক চাপাক তাতে সমস্যা নেই, কিন্তু আমরাও পারস্পরিক চাপাব।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!