[ আন্তর্জাতিক ]
কুরিল দ্বীপপুঞ্জে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফাইল ফটো
রাশিয়ার দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় ভোররাতে ভূমিকম্পটি আঘাত হানে। এটির কেন্দ্রস্থল ছিলো সিমুশির দ্বীপের ২৮ কিলোমিটার পশ্চিমে ওখটস্ক সাগরে।
ইউঝনো-সাখালিনস্ক সিসমিক স্টেশনের প্রধান এলেনা সেমেনোভার বরাত দিয়ে আরআইএ নভোস্তি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৬০ কিলোমিটার। তবে এতে সুনামির সম্ভাবনা নেই।
.png)
সূত্র: শিনহুয়া এজেন্সি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!