ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৩, ৩০ ডিসেম্বর ২০২৪
ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭১
ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দেশটির সাউদার্ন সিদামা অঞ্চলের বোনা জেলায় একটি যাত্রীবোঝাই ট্রাক নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনয়েলেহ সিমিওন জানান, দুর্ঘটনায় ৬৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৭১ জন নিহত হয়েছেন।

Advertisement

আঞ্চলিক যোগাযোগ ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় জীবিতদের বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বিস্তারিত কোনও তথ্য কর্তৃপক্ষ দেয়নি।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) জানিয়েছে, দুর্ঘটনার শিকার ট্রাকে থাকা যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়।

ফিটনেসবিহীন যানবাহন ও চালকের অদক্ষতার কারণে ইথিওপিয়াতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে ২০১৮ সালে, দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৮ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। 

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!