বারজারের মৃত্যুর বিষয়ে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিস্ফোরণে নয়, বরং বিস্ফোরনের পূর্বে নিজেই নিজেকে গুলি করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে লিভলসবার্গার গাড়িটি ভাড়া নেন। গাড়ি করে তিনি কলোরাডো থেকে লাস ভেগাসের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু ট্রাম্প হোটেলের সামনে পৌছালে এ যাত্রাই তার শেষ যাত্রায় পরিণত হয়।
.png)
বিস্ফোরণের ঘটনা এবং উদ্দেশ্য সম্পর্কে এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবআই। সাইবারট্রাক বিস্ফোরণের এই ঘটনার সাথে নববর্ষের দিনে নিউ অরলিন্স হামলার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখছে তারা । তবে বিশ্লেষকদের ধারণা দুটি ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে।
সূত্র: বিবিসি