[ আন্তর্জাতিক ]
কিয়েভে রাশিয়ায় বড় ড্রোন হামলা
ফাইল ফটো
ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় রকমের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত একজন নিহত ও চারজন আহত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকেই ইউক্রেনের আকাশে শখানেক ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। নতুন করে এই ড্রোন হামলাকে সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাশিয়ার সারা দেশজুড়ে ব্যারেজ ড্রোন হামলা হিসেবে মনে করছেন।
কিয়েভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর মাইকোলা কালাশনিক জানিয়েছেন, ড্রোন হামলায় একজন ট্রাক চালক নিহত হয়েছেন। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৬ বছর বয়সী একটি ছেলেসহ চারজন আহত হয়েছে।
.png)
সাম্প্রতিক দিনগুলিতে ইউক্রেন জুড়ে বিমান হামলা বাড়িয়েছে মস্কো বাহিনী। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর দাবি, রাশিয়ার উৎক্ষেপণ করা ৯৩ টি ড্রোনের মধ্যে ৬০ টিকেই তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এর আগে নববর্ষের দিনও তারা ইউক্রেনে ড্রোন হামলা চালায়। কিয়েভকে লক্ষ্য করে এ হামলায় দুইজন নিহত হয়েছিল।
সূত্র: রয়টার্স
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!