ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাজ্যে তীব্র তুষারঝড়ে বিমান চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ৫ জানুয়ারি ২০২৫
যুক্তরাজ্যে তীব্র তুষারঝড়ে বিমান চলাচল ব্যাহত
ফাইল ফটো

যুক্তরাজ্যে তীব্র তুষারঝড়ের কারণে একের পর এক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে সড়ক ও রেল যোগাযোগও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা থেকে তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

এদিকে রাতভর ভারী তুষারঝড়ের কারণে দেশটির বেশ কয়েকটি বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তালিকায় রয়েছে লিভারপুলের জন লেনন বিমানবন্দর, ম্যানচেস্টার বিমানবন্দর, বার্মিংহাম বিমানবন্দর, লিডস ব্রাডফোর্ড বিমানবন্দর।

Advertisement

আবহাওয়া দফতর পূর্বাভাসে বলছে, ওয়েলস এবং ইংল্যান্ডের মধ্য, দক্ষিণ ও উত্তরাঞ্চলে আরো জোরালো তুষারপাত ও তুষারসহ বৃষ্টি হতে পারে।  তাপমাত্রাও কমতে শুরু করেছে। এরইমধ্যে স্কটল্যান্ডের একটি বড় অংশ, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলে তুষারপাতের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুধু বিমান চলাচল নয়, বরং বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে সড়ক ও রেল চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। যুক্তরাজ্যের জাতীয় রেল কর্তৃপক্ষ যাত্রা শুরুর আগে আবহাওয়া ও ট্রেন চলাচলের হালনাগাদ তথ্য জেনে নিতে অনুরোধ করেছেন।

আবহাওয়া দফতরের তথ্যমতে, ভারী তুষারঝড়ের কারণে  স্কটল্যান্ড, ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও ট্রান্সপেনিনি এক্সপ্রেস রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। উত্তর ইংল্যান্ডের মহাসড়কগুলোয় ২৫ সেন্টিমিটারের বেশি বরফ জমার সতর্কতা জারি রয়েছে। যুক্তরাজ্যের মধ্যাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং ওয়েলসের অনেক জায়গা আজ রোববার সকাল থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। বিকেল নাগাদ বিদ্যুৎ সংযোগ আবার চালু করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!