ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে ‘বার্ড ফ্লুতে’ প্রথম মৃত্যুর খবর

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৮, ৭ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রে ‘বার্ড ফ্লুতে’ প্রথম মৃত্যুর খবর
বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানাতে বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ বছর বয়সী এক রোগী। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া প্রথম ব্যক্তি তিনি।

লুইসিয়ানা ডিপার্টমেন্ট অফ হেলথ (এলডিএইচ) সোমবার এ খবর প্রকাশ করেছে। গত ১৮ ডিসেম্বর এই ভাইরাসের লক্ষণ নিয়ে লুইসিনায়ার একটি হাসপাতালে ভর্তি হন নিহত ব্যক্তি।

এলডিএইচের তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, এই ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় কোনো ব্যক্তির সন্ধান এখনো পাওয়া যায়নি। এমনকি এই ভাইরাস ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয় এমন তথ্যও মেলেনি।

Advertisement

সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৬৬ জন বার্ড ফ্লু আক্রন্ত রোগী শনাক্ত করেছে, তবে কোনোটিই লুইসিয়ানার মতো গুরুতর ছিল না।

কর্তৃপক্ষের দাবি, আক্রান্ত সবাই গৃহপালিত মুরগি এবং অন্যান্য বন্য পাখির সংস্পর্শে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এর বিস্তার রোধে ভাইরাস আক্রান্ত লাখ লাখ পাখি ও গবাদি পশুকে নিধন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!