গত ফেব্রুয়ারিতে প্রচণ্ড শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর এবং পেটের ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয় ওই শিশুটি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। দীর্ঘ তিন মাস চিকিৎসা নেওয়ার পর সে হাসপাতাল থেকে ছাড়া পায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুটির বাড়ি ও আশপাশে পোল্ট্রি মুরগি ছিল। সেখান থেকে এই ছেলে শিশুটি প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
.png)
ভারতে এ নিয়ে দ্বিতীয় কোনো মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এর আগে, ২০১৯ সালে দেশটিতে প্রথমবারের মতো এই রোগী পাওয়া যায়।