স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো সবাই চাঁদা দিতে সক্ষম। তাদের উচিত দুই শতাংশ চাঁদা না দিয়ে পাঁচ শতাংশ দেওয়া।
বর্তমানে ৩২টি দেশ ন্যাটোর সদস্য। ২০২৩ সালে জোটের সদস্যরা জিডিপির দুই শতাংশ করে বার্ষিক চাঁদা দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জোটের ব্যয় অনেক ব্যয় বেড়ে গেছে। এমন প্রেক্ষাপটে চাঁদা নিয়ে এই মন্তব্য করলেন ট্রাম্প।
.png)
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট আরো বলেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছে, আমি যদি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সূচনাকালে প্রেসিডেন্ট থাকতাম তাহলে যুদ্ধ হতো না। কখনোই যুদ্ধ শুরু হতো না।
এর আগে, গত ফেব্রুয়ারিতে এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প জানান, তিনি একজন ন্যাটো নেতাকে বলেছিলেন যদি কোনো দেশ তাদের বিল না দেয়, তবে তিনি রাশিয়াকে যা খুশি তাই করতে উৎসাহিত করবেন। তার এই মন্তব্যের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
মঙ্গলবার ট্রাম্প আবারো এ ঘটনার কথা উল্লেখ করে বলেন, ফেব্রুয়ারিতে ঐ মন্তব্যের জন্য তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। তখন তিনি বলেছিলেন, যদি বকেয়া থাকে তাহলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষা করবে না।
তবে এবার মন্তব্য কিছুটা পরিবর্তন করে ট্রাম্প বললেন, আমি বলতে পছন্দ করতাম, হ্যাঁ, আমরা তোমাদের রক্ষা করবো, যদিও তোমরা বিল দিচ্ছো না। কিন্তু জীবনভর এমনভাবে চলে না।