ঘটনায় শিশুসহ অন্তত ৩২ জন আহত হন, যাদের কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। শুরুতে বাহরাইন ও ওয়াশিংটন এই হামলার জন্য ইরানি ড্রোনকে দায়ী করেছিল। তবে পরবর্তীতে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণের সঙ্গে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের জন্য পরিচিত।
বাহরাইনের এক সরকারি মুখপাত্র দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি আকাশে একটি ইরানি ড্রোন সফলভাবে প্রতিহত করেছিল, যার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তার মতে, ক্ষয়ক্ষতি সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ভূমিতে আঘাতের কারণে হয়নি। তবে এখন পর্যন্ত বাহরাইন বা যুক্তরাষ্ট্র কেউই ঘটনার সঙ্গে ইরানি ড্রোনের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বিস্ফোরণের পরের ভিডিওতে আশপাশে ব্যাপক ধ্বংসস্তূপ, ধুলায় ঢেকে যাওয়া রাস্তা এবং আতঙ্কিত বাসিন্দাদের দেখা গেছে।
.png)