ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৮, ১৪ এপ্রিল ২০২৬
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে বেশি উদ্বিগ্ন ইসরায়েল
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক নিকট প্রাচ্য বিষয়ক সহকারী সচিব জেফরি ফেল্টম্যান বলেছেন, ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়ে এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে সম্ভবত বেশি উদ্বিগ্ন।

ফেল্টম্যান আল জাজিরাকে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে মতপার্থক্যের অন্যতম একটি ক্ষেত্র হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েলিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনেক, অনেক বেশি উদ্বিগ্ন।’

উপসাগরীয় দেশগুলোও সম্ভবত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশি চিন্তিত, কারণ যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ও সুরক্ষার যে ‘নিরাপত্তা বলয়’ রয়েছে বলে তারা মনে করত, তা যুদ্ধের সময় ‘বারবার ভেদ করা হয়েছে’।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!