সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন
নীলাঞ্জনা নীলা: শ্যামাকাব্য নিয়ে প্রত্যাশা অনেক। দর্শকদের ভালো লাগবে। সাইকোলজিক্যাল ড্রামা ধাঁচের সিনেমা থেকে দর্শক বিনোদনের পাশাপাশি কিছু মেসেজও পাবেন। সিনেমার পুরো টিম অনেক দরদ দিয়ে কাজটা করেছি। আমি চাই ‘শ্যামাকাব্য’ দেখতে দর্শক হলে আসুক। আশা করি দর্শক নিরাশ হবেন না।
নাম ভূমিকায় অভিনয়ে অভিজ্ঞতা কেমন ছিল?
নীলাঞ্জনা নীল: এই সিনেমার কেন্দ্রীয় চরিত্র হচ্ছে শ্যামা। আমি সে চরিত্রটিই করেছি। তবে এ সিনেমায় আমি একেবারে শেষ দিকে যুক্ত হয়েছি। পরিচালক বদরুল আনাম সৌদ চাচ্ছিলেন শ্যামার স্ক্রিন কালার হবে শ্যামবর্ণের। কিন্তু আমার কালার একটু লাইট হওয়ায় বাদ পড়েছিলাম। অন্য একজনকে নিয়ে কিছু দিন শুটিংও হয়েছিল। পরে তাকে বাদ রেখে আমাকে ডাকা হয় কাজটা করার জন্য। তাই চরিত্রটির জন্য বাড়তি কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না। অল্প প্রস্তুতিতেই সাহস নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। টানা দুই সপ্তাহের মতো শুটিং করার পর সুন্দরবনে গরমের মধ্যেও অভিনয় করতে হয়েছে। শারীরিকভাবে কিছুটা অসুস্থ অনুভব করলেও চরিত্রটির জন্য কোনো কষ্ট গায়ে মাখিনি। কাজটি করতে গিয়ে পরিচালকসহ টিমের সবার অনেক সহযোগিতা পেয়েছি।
কাজটি করে আপনি সন্তুষ্ট?
নীলাঞ্জনা নীল: শুটিং শেষ করার পর প্রত্যেক অভিনয়শিল্পীই নিজের কাজ নিয়ে শতভাগ সন্তুষ্ট হতে পারেন না। আরও ভালো করার ক্ষুধা অনুভব করেন। চিত্রনাট্য পড়েই শ্যামাকাব্যের শ্যামাকে একবাক্যে ভালো লেগে গিয়েছিল। চরিত্রটি ফুটিয়ে তুলতে শতভাগ চেষ্টা অব্যাহত ছিল আমার। অভিনয়ের একেবারে গভীরে ঢুকে গিয়েছিলাম। চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাস এগিয়ে নিয়ে গেছে আমাকে। আমার বিশ্বাস, চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। এখন মুক্তি পেলে দর্শক দেখে বিচার করবেন আমি কতটা ভালোভাবে চরিত্রটি করতে পেরেছি।
.png)
‘শ্যামাকাব্য’ সিনেমার পর নতুন ছবি কি আসছে?
নীলাঞ্জনা নীল: সামনে আমার আরও নতুন দুটি সিনেমা পাচ্ছেন দর্শকরা। একটির পোস্ট-প্রডাকশনের কাজ চলছে। অন্যটির সামান্য শুটিং বাকি আছে। ছবি দুটি নিয়ে এর বেশি কিছু বলতে চাই না। এখন আমি ‘শ্যামাকাব্য’ নিয়েই আলোচনায় থাকতে চাই।
নাটকে ব্যস্ততা প্রসঙ্গে বলুন?
নীলাঞ্জনা নীলা: নাটকের ব্যস্ততা মন্দ নয়। কাজ করছি নিয়মিত। রোজার ঈদে বেশ কয়েকটি নাটক প্রচার হয়েছে। সেগুলো থেকে দর্শকের ভালো সাড়াও পেয়েছি। কুরবানির ঈদেও দেখা যাবে নাটকে। একাধিক নাটকের শুটিং শেষ করেছি। তবে এখন ব্যস্ততা ও মনোযোগ ‘শ্যামাকাব্য’ সিনেমাটি নিয়ে।