ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ৬৬ পদে নিয়োগ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ১১ ডিসেম্বর ২০২০
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ৬৬ পদে নিয়োগ
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (এইচইডি) রাজস্ব খাতভুক্ত ৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহীরা http://hed.teletalk.com.bd- ঠিকানায় প্রবেশ করে ৭ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: ৫ম শ্রেণি পাশেই সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে চাকরি

প্রতিষ্ঠানটিতে হিসাব রক্ষক পদে নেয়া হবে চারজন, অফিস সহকারী- কাম কম্পিউটারর-মুদ্রাক্ষরিক পদে ১১জন এবং অফিস সহায়ক পদে নেয়া হবে ৫১ জন। কোন পদে কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রার্থীর বয়স ২৭ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!