ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

এক চাকরিতে ৩ বার মিলবে উৎসব ভাতা, আবেদন করুন দ্রুত

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ২১:৪৪, ৭ জানুয়ারি ২০২৩
এক চাকরিতে ৩ বার মিলবে উৎসব ভাতা, আবেদন করুন দ্রুত
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে রানার অটোমোবাইলস পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম
এক্সিকিউটিভ।

পদের সংখ্যা
নির্ধারিত নয়।

Advertisement

আবেদন যোগ্যতা
স্নাতক বা স্নাতকোত্তর পাস করতে হবে।

অভিজ্ঞতা 
প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কার ওয়াশরুম ম্যানেজমেন্ট, ডিরেক্ট সেলস, ইলেক্ট্রনিক্স শোরুম, এমএফসিজি সেলস অ্যান্ড মার্কেটিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ২৪-৩০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কাজের স্থান
চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা
মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স পারফরমেন্স, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড ও বছরে তিনবার উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ
২৬ জানুয়ারি, ২০২৩

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!