মঙ্গলবার জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে উত্তীর্ণ ও মনোনীত ১০৩ প্রার্থীর রোল নম্বর প্রকাশ করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১০০ জনকে সুপারিশ করার কথা থাকলেও ১০০তম প্রার্থীর সমান নম্বর আরো ৩ জন পেয়ে যাওয়ায় মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।
.png)
পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস-এর লিখিত পরীক্ষা গত বছরের ২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে পরে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।