মৃত লিজা আক্তার শান্তা মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের গোসাইডুবিপাড়া এলাকার বাহারাইন প্রবাসী জালাল উদ্দীনের মেয়ে ও করমদী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
প্রতিবেশীরা জানান, লিজার মা সাজেদা খাতুনের সঙ্গে ঝগড়ার জেরে বেশ কয়েকদিন যাবত লিজাকে মারধর করেছিলেন তার মা। মারধরের জের ধরে সোমবার বেলা ১১টার দিকে নিজ ঘরে বিষপান করে লিজা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তার মরদেহ উদ্ধারের করার প্রক্রিয়া চলছে।