মঙ্গলবার দুপুরে উপজেলার বিয়াঘাট সুজার মোড় সরদার পাড়ায় এ ঘটনা ঘটে। হাসি ও খুশি ওই গ্রামের মো. ফারুক হোসেনের মেয়ে। তারা বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, হাসি ও খুশি জমজ বোন। মঙ্গলবার সকাল ১০টার দিকে পড়াশুনা নিয়ে ওই দুই বোনকে বকা দেন তাদের মা। পরে দুপুরের দিকে মায়ের ওপর অভিমান করে তারা একসঙ্গে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
.png)
সেখানে হাসির অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। তবে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে খুশি।
তিনি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।