ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মা-বাবার সঙ্গে অভিমানে মাদরাসাছাত্রের বিষপান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১১ সেপ্টেম্বর ২০২২
মা-বাবার সঙ্গে অভিমানে মাদরাসাছাত্রের বিষপান
ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইলে মা-বাবার সঙ্গে অভিমান করে বিষপানে আবিদ মিয়া নামে এক  মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে।

রোববার দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবিদ একই গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। আবিদ স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, আবিদ স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো। রোববার সকালে তার বাবা তাকে মাদরাসায় পৌঁছে দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। দুপুরে প্রতিবেশীরা দেখতে পায় আবিদ বাড়ির পেছনে হেলে পড়ে যাচ্ছে এবং তার মুখ দিয়ে ফেনা জাতীয় বস্তু বের হচ্ছে। পরিবারের লোকজন কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মা-বাবার সঙ্গে অভিমান করে সে বিষপান করেছে বলে জানা যায়।

Advertisement

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!