রোববার বিকেলে উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু মাহদী ওই গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে।
শিশুর বাবা আকরাম হোসেন জানান, কলা ক্ষেতে প্রয়োগ করার জন্য বিষ কিনে বাড়িতে এনে রেখেছিলেন তিনি। ঘটনার সময় শিশুর মা রান্না করছিলেন। এদিকে ঘরে রাখা বিষের কৌটা থেকে বিষপান করে শিশু মাহদী। এরপর অসুস্থ হয়ে পড়ে সে। এ সময় তার মা মাহাদীকে কোলে নিয়ে অসুস্থতার কারণ বোঝার চেষ্টা করেন। পাশেই বিষের কৌটা খোলা অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি বুঝতে পারেন তিনি। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে সেখানে নিলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় মাহাদী।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান।